ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

গিরিধারার সন্ত্রাসী মোহনের হুমকিতে প্রাণ সংশয়ে সাংবাদিক হাসান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি;  

সিনিয়র সাংবাদিক আবু মোহাম্মদ মইনুল আহসান (হাসান) কে মোহন নামের এক সন্ত্রাসী প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।
ঘটনাটি ঘটেছে কদমতলী থানাধীন গিরিধারা আবাসিক এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়,রাত আনুমানিক ১১টায় দায়িত্ব পালন শেষে গিরিধারার বাসায় রওনা হলে বাসার কাছাকাছি মানিকের দোকানের সামনে একটি ট্রাক কোন ধরনের হরণ বা সিগন্যাল না দিয়ে পাশের দোকানদার জাহেদ ও সাংবাদিক হাসানের একদম কাছাকাছি চলে আসে। উপায়ান্তর না দেখে দু’জনই মানিকের মুদির দোকানে ঢুকে গেলে অল্পের জন্যে প্রাণে বেঁচে যায়। ড্রাইভার যখন ট্রাকটি থামাল তখন দোকানদার জাহিদ ড্রাইভারের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ড্রাইভার ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন। ঘটনা কিন্তু এখানেই শেষ হতো কিন্তু কোত্থেকে সন্ত্রাসী মোহন এসে ঘটনার পুনরাবৃত্তি ঘটে! দোকানদার জাহিদ যখন মোহনকে বলল, ভাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি তখন মোহন বললো গাড়িটি আমার, মরে গেলেও কিছু যায় আসে না। তখন সাংবাদিক হাসান কথা বলতে গেলে তাঁর উপর মারমুখী হয়ে তেড়ে আসে একপর্যায়ে হাত পর্যন্ত তুলে। উচ্চ বাক্যে বিভিন্ন রকমের গালিগালাজ করতে শুরু করে। সাথে সাথে প্রাণ নাশের ও হুমকি প্রদান করে। অনেক সাংবাদিককে নাকি হজম ও নাকি করেছে বলে জাহির করেন। বেশি কথা বললে জানে মেরে ফেলার হুমকি দেয়। লোহার রড নিয়ে তেড়ে আসলে দোকানদার ও পথচারির হস্তক্ষেপের কারণে সাংবাদিক হাসান প্রাণে বেঁচে যান।এ ব্যাপারে কদমতলী থানার সহযোগিতা চাইলে সাথে সাথে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন মীর ঘটনা স্থলে এএসআই রিসাদের নেতৃত্বে একদল ফোর্স পাঠিয়ে দেন। ঘটনাস্থলে এএসআই রিসাদ এসে দোকানদার সহ এলাকার বেশ কয়েকজনের সাথে আলাপ করে বিস্তারিত জেনে নেন।
তারপর সাংবাদিক হাসানকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। তার পরামর্শে কদমতলী থানায় গিয়ে সন্ত্রাসী মোহনের নামে ০৭/১০/২০১৯ইং তারিখে একটি সাধারণ ডায়রি করেন।যার নাম্বার:– ৪৭০। সন্ত্রাসী মোহনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোক তাঁর কুকীর্তির ব্যাপারে অনেক কিছুই বলেন।

সাংবাদিক মহলের দাবি এই সন্ত্রাসীকে আইনের আওতায় এনে শাস্তি ও সাংবাদিক হাসানের নিরাপত্তা নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গিরিধারার সন্ত্রাসী মোহনের হুমকিতে প্রাণ সংশয়ে সাংবাদিক হাসান!

আপডেট সময় : ১২:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯