ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সপ্তম শ্রেণির ছাত্রীকে অচেতন করে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি যশোর

যশোরের অভয়নগরে সাব্বির আহমেদ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার অভয়নগর থানায় অভিযোগ হয়েছে। ওই স্কুলছাত্রীকে অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে।

অভিযুক্ত সাব্বির আহমেদ উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী বেগ ওরফে সোনা মেম্বারের ছেলে। তিনি নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে অভিযুক্ত সাব্বির আহমেদ পলাতক রয়েছেন।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানান, সাব্বিরের সঙ্গে প্রায় এক বছর ধরে তার প্রেমের সম্পর্ক। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে দুর্গাপূজা দেখানোর কথা বলে সাব্বির ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে তাকে প্রতিবেশী নাসিরের (ফুফাতো ভাই) বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে পানি পান করানোর পর সে অচেতন হয়ে পড়ে। সেই সুযোগে সাব্বির তাকে ধর্ষণ করে।

এ ব্যাপারে অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ওই স্কুলছাত্রীতে ডাক্তারি পরীক্ষার জন্য যশোরে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে। অভিযুক্ত সাব্বির আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সপ্তম শ্রেণির ছাত্রীকে অচেতন করে ধর্ষণ

আপডেট সময় : ১১:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯