ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মধুর ক্যান্টিনে মেঝেতে বসে ছাত্রদলের অন্যরকম প্রতিবাদ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ২৮৬ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বসার জায়গা না পেয়ে মেঝেতে বসে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের নিয়ে মধুর ক্যান্টিনে যান। কিন্তু সব টেবিল-চেয়ার ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে থাকায় বসার জায়গা না পেয়ে একপর্যায়ে এর প্রতিবাদ জানিয়ে মধুর ক্যান্টিনের মেঝেতে বসে পড়েন তারা। এই প্রতিবাদে ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী যোগ দেন।

ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, কয়েক দিন ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ার-টেবিল দখল করে রাখছেন। আগে দু-একটি চেয়ার-টেবিল থাকলেও বৃহস্পতিবার সকালে তাও ছিল না। ফলে বসার জায়গা পাচ্ছিলেন না ছাত্রদল নেতাকর্মীরা। আগে থেকেই তারা যেসব চেয়ার-টেবিলে বসতেন সেগুলোও দখল করে রাখা হয়। অথচ ছাত্রলীগের বসার জায়গার অধিকাংশ চেয়ার-টেবিল খালি পড়ে রয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আগে কিছু চেয়ার-টেবিল থাকলেও এখন সব দখল করে নিয়েছে ছাত্রলীগ। আমাদের বসার কোনো জায়গা নেই। ফলে মেঝেতে বসে প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে। এ বিষয়ে শিগগিরই ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মধুর ক্যান্টিনে মেঝেতে বসে ছাত্রদলের অন্যরকম প্রতিবাদ 

আপডেট সময় : ০৯:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯