ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

সাইফের স্ক্যান রিপোর্ট যাবে ইংল্যান্ডে, এরপর সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ ৩১৩ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতাঃ 

সেই বিশ্বকাপের আগে থেকেই পিঠের ব্যথায় ভুগছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। কখনও বাড়ে, কখনও কমে। এক-দুই ম্যাচ খেলার পর আবার ব্যথা মাথাচাড়া দেয়। এভাবেই যাচ্ছে সময়।

কিন্তু শেষ কথা হলো সাইফউদ্দিনের পিঠের ইনজুরির পরীক্ষানিরীক্ষা ও যথাযথ চিকিৎসা এখনও হয়নি। জাতীয় দলে সীমিত ওভারের ফরম্যাটে এ অপরিহার্য ক্রিকেটারের সুস্থ্যতার কথা মাথায় রেখেই, বিসিবি তৎপর হয়েছে তার প্রকৃত ইনজুরির ধরণ, গতিপ্রকৃতি নির্ধারণ করতে। দেশের বাইরে, ইংল্যান্ডেই সেই পরীক্ষানিরীক্ষা করা এবং চিকিৎসার স্থান ধার্য করা হয়েছে।

হয়তো খুব শীঘ্রই সাইফউদ্দিনকে ইংল্যান্ডে পাঠানো হবে। সাথে আলাপে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরীও সে কথাই বললেন। তিনি জানিয়েছেন, সাইফউদ্দিনের প্রকৃত সমস্যা নির্ধারণের আগে সিটি স্ক্যান করা হবে এবং সেটা যে চিকিৎসক ইংল্যান্ডে তার চিকিৎসা করবেন তার পরামর্শেই। খুব শীঘ্রই স্ক্যান করে রিপোর্ট পাঠিয়ে দেয়া হবে ইংল্যান্ডে।

সেই রিপোর্ট দেখে চিকিৎসক যদি সাইফউদ্দিনকে স্বশরীরে দেখতে চান, তাহলে দ্রুততম সময়ের মধ্যে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়া হবে। এরপর সেখানেই হবে তার পরবর্তী চিকিৎসা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাইফের স্ক্যান রিপোর্ট যাবে ইংল্যান্ডে, এরপর সিদ্ধান্ত

আপডেট সময় : ১২:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯