ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বরিশালে ডিবির হাতে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিবেদক 

বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ সময় আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন পুলিশ কনস্টেবল মো. ইমরান (২৩), পুলিশ কনস্টেবল সালাহ উদ্দিন (২৩) ও বরিশাল নগরীর কাউনিয়া এলাকার মাদক বিক্রেতা সোহাগ হাওলাদার (৩০)।

কনস্টেবল মো. ইমরান ও সালাহ উদ্দিনের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায়। তারা দুজন বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনে পিয়ন শাখায় কর্মরত।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক উজ্জল কুমার দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে নগরীর কাশিপুর বরিশাল-ঢাকা মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় ডিবি পুলিশ।

এ সময় একটি মোটরসাইকেলের আরোহীদের থামানোর জন্য সংকেত দেয়া হয়। কিন্তু আরোহীরা সংকেত না মেনে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। গোয়েন্দা পুলিশের সদস্যরা ধাওয়া করে তিন আরোহীকে ধরে ফেলে। পরে তাদের তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক উজ্জল কুমার দে আরও বলেন, ইমরান ও সালাহ উদ্দিন পুলিশ সদস্য। তাদের বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া আটক সোহাগের বিরুদ্ধেও মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে ডিবির হাতে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার 

আপডেট সময় : ১০:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯