ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এবার যুবলীগের ক্লিনিং মিশন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার ক্ষোভের কথা শুনে সংগঠনের অভিযোগবিদ্ধ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে যুবলীগ।

চাঁদাবাজির অভিযোগ ওঠার পর ছাত্রলীগের দুই শীর্ষনেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে সরে যেতে হয়েছে।

শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ নেতাদের নিয়েও কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে জানতে চাইলে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী রোববার গণমাধ্যমকে বলেন, “আমাদের একটি ট্রাইব্যুনাল আছে। এখানে কেউ কোনো অপরাধে জড়িত থাকলে বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হয়।

“অতি শিগগিরই আমরা অভিযুক্তদের ট্রাইব্যুনালের মুখোমুখি করব। তারপরে বিচারের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”যুবলীগের কয়েকজন নেতাকে নিয়ে ক্ষোভ প্রকাশের সময় শেখ হাসিনা তাদের ‘শোভন-রাব্বানীর চেয়েও খারাপ’ বলে মন্তব্য করেন বলে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, “গতকাল কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগের প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান পালনের বিষয়ে আলোচনা হয়।

“প্রধানমন্ত্রী বলেন, এরা তো জন্মদিন পালনের নামে চাঁদাবাজি করতে পারে, এমনভাবে আমার জন্মদিন পালনের দরকার নেই। যুবলীগের কিছু নেতার বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ আমার কাছে আছে। ভবিষ্যতে এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ ও বেপরোয়া চলাচল বরদাশত করা হবে না।”

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের আরেক নেতা গণমাধ্যমকে বলেন, “যুবলীগ প্রসঙ্গে আলোচনা শুরু করেন সংগঠনটির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।

“বৈঠকের এজেন্ডায় শেখ হাসিনার জন্মদিন পালনের বিষয়টি ছিল। তিনি (নানক) বলেন, দল সাড়ম্বরে দলীয় সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করতে চায়।

“কিন্তু নেত্রী (শেখ হাসিনা) ঘটা করে জন্মদিন পালনে অনীহা দেখালে তিনি (নানক) উদাহরণ হিসেবে যুবলীগের মাসব্যাপী কর্মসূচির কথা তুলে ধরেন। তখন আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেন, শনিবার যুবলীগ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা করেছে এবং তিনিও সেখানে উপস্থিত ছিলেন।“

আওয়ামী লীগের এই নেতা বলেন, “এরপর প্রধানমন্ত্রী বলেন, চাঁদাবাজির টাকা বৈধ করতে মিলাদ মাহফিল করা হয়েছে। নিজের জন্য এমন মিলাদ মাহফিল আমি চাই না।”

এই বৈঠকেই যুবলীগ নেতাদের নিয়ে শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেনএই বৈঠকেই যুবলীগ নেতাদের নিয়ে শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন
তার ভাষ্য অনুযায়ী, এরপর যুবলীগ নিয়ে তার কাছে আসা নানা অভিযোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, “যুবলীগের ঢাকা মহানগরের একজন নেতা যা ইচ্ছে করে বেড়াচ্ছে, চাঁদাবাজি করছে। আরেকজন এখন দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলেন। সদলবলে অস্ত্র নিয়ে ঘোরেন। এসব বন্ধ করতে হবে। যারা অস্ত্রবাজি করেন, যারা ক্যাডার পোষেন, তারা সাবধান হয়ে যান, এসব বন্ধ করুন। তা না হলে, যেভাবে জঙ্গি দমন করা হয়েছে, একইভাবে তাদেরকেও দমন করা হবে।”

এবিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গণমাধ্যমকে বলেন, “গতকালের অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় যুবলীগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। দক্ষিণ যুবলীগের সভাপতি হিসেবে আমরা এই তদন্ত কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা করব।”

এদিকে প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশের খবর জানাজানির পর রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত যুবলীগের কোনো স্তরের নেতাকর্মীকে সংগঠনটির বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ের আশপাশে দেখা যায়নি। সকাল থেকেই যুবলীগ কার্যালয়ে দুটি তালা ঝুলছিল। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয়ের নিরাপত্তারক্ষী বলেন, “আজকে কেউ আসেনি। উপরে কেউ নাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এবার যুবলীগের ক্লিনিং মিশন 

আপডেট সময় : ১২:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯