ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সংবাদপত্র কর্মীদের নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে

সকালের সংবাদঃ

সংবাদপত্র কর্মীদের বেতন-ভাতা সংক্রান্ত নবম ওয়েজবোর্ডের (নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৯) গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বেতন কাঠামো অনুযায়ী, বেতন-ভাতা আগের তুলনায় ৮০ থেকে ৮৫ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবারের গেজেটটি শনিবার প্রকাশ করা হয়।

অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতো শ্রেণিবিন্যাসে সংবাদপত্র ও সংবাদ সংস্থার বার্ষিক গ্রস আয় ও প্রচার সংখ্যার ভিত্তি অপরিবর্তিত রেখেছে নবম সংবাদপত্র মজুরি বোর্ড। তবে দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে জনবল এবং দৈনিক পত্রিকার পৃষ্ঠার সংখ্যা ভিত্তি হিসেবে সংযোজন করেছে।

গত বছরের ১ মার্চ থেকে নবম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ ঘোষণা পর্যন্ত সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, সাধারণ কর্মচারী ও প্রেস শ্রমিকদের মূল বেতনের ওপর ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা সুপারিশ করা হয়েছে, যা পরবর্তীতে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের সঙ্গে অন্তর্ভুক্ত হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের গেজেট নোটিফিকেশনের দিন থেকে তা কার্যকর হবে।

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত বছরের ২৯ জানুয়ারি নবম মজুরি বোর্ড গঠন করা হয়। ১৩ সদস্যের এই বোর্ডে চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক।

এ ছাড়া সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষ এবং সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারী বা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সমসংখ্যক প্রতিনিধিও ছিলেন ওয়েজবোর্ডে। সরকারের কাছে সুপারিশ দিতে বোর্ডকে ছয় মাস সময় দেয়া হয়েছিল। পরে নবম মজুরি বোর্ডের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়।

গত বছরের ১১ সেপ্টেম্বর নবম বেতন কাঠামো চূড়ান্ত করার আগে প্রতি মাসের মূল বেতনের ওপর ৪৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা ঘোষণা করে সরকার। এ মহার্ঘ ভাতা ২০১৮ সালের ১ মার্চ থেকে কার্যকর ধরা হয়। এ মহার্ঘ ভাতা বোর্ডের নির্ধারিত সামগ্রিক বেতন কাঠামোর সঙ্গে সমন্বিত হবে।

২০১৮ সালের ৪ নভেম্বর সচিবালয়ে তখনকার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ২০১৮’ সুপারিশমালা জমা দেন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক।

পরে গত বছরের ৩ ডিসেম্বর নবম ওয়েজবোর্ডের সুপারিশ মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়। ওই দিনই নতুন এই বেতন কাঠামো পরীক্ষা করে বাস্তবায়নের সুপারিশ দিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।

নতুন সরকার গঠিত হলে চলতি বছরের ২১ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে ‘৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৮’ পরীক্ষায় ইতিপূর্বে গঠিত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত সাত সদস্যের মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয় ওবায়দুল কাদেরকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সংবাদপত্র কর্মীদের নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ

আপডেট সময় : ১১:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯