ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

উখিয়ায় মাটির ভেতর অস্ত্র ও সামরিক পোশাক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহীন অরণ্যে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গোলাবারুদসহ বিপুল সামরিক বাহিনীর ন্যায় পোশাক উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব অস্ত্রসামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুরের।

ওসি জানান, উপজেলার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত। বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের বিচরণ ছিল এই গ্রামে। স্থানীয়দের গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই মুর্শেদ, এএসআই শামীমসহ একদল পুলিশ ঘটনাস্থল হলদিয়া উত্তর বড়বিল এলাকায় অভিযানে যায়। এ সময় পাহাড়ি অঞ্চলের বাঁশঝাড়ের ভেতরে মাটিকে পুঁতে রাখা অবস্থায় ৪টি দেশীয় অস্ত্র, কার্তুজ রাইফেল ৪টি, দেশীয় অস্ত্রের কার্তুজ ২টি, আনসার পোশাক ৩ সেট, সামরিক বাহিনীর পোশাকের ন্যায় ২ সেট, আনসার ক্যাপ ৪টি, বেল্ট ১ জোড়া, পিটি শো ১ জোড়া ও ৩ জোড়া মোজা উদ্ধার করা হয়।

ওসি আবুল মনসুর আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে উত্তর বড়বিল এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক মাস ধরে কিছু অপরিচিত লোকজন রাতের আধারে এই এলাকার পাহাড়ি জনপদে এবং পাশ্ববর্তী পার্বত্য অঞ্চলে যাওয়া-আসা করে আসছিল। এসব অস্ত্র, গোলাবারুদ এবং পোশাক তাদের হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উখিয়ায় মাটির ভেতর অস্ত্র ও সামরিক পোশাক!

আপডেট সময় : ০৮:৪২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯