ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় পা রাখলেন টাইগারদের হেড কোচ ডোমিঙ্গো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯ ২৭১ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;
বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় পা রাখলেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকান এই কোচ বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের আমারি পাঁচ তারকা হোটেলে যাবেন। সেখানে আপাতত অবস্থান করবেন। তারপর তার বাসা ঠিক হলে সেখানে গিয়ে উঠবেন। আগামীকাল (বুধবার) সকালে শেরেবাংলায় জাতীয় দলের প্র্যাকটিসে যাবেন টাইগারদের নতুন কোচ।

এদিকে হেড কোচের স্বদেশি ফাস্ট বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট এরই মধ্যে চলে এসেছেন দেশে। আজ সকাল ৯টায় ঢাকায় পা রাখেন ল্যাঙ্গাভেল্ট। তিনিও অবস্থান করছেন গুলশানের পাঁচ তারকা আমারি হোটেলে।

সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে যে অন্তঃপ্রাণ মানুষটি ক্রিকেটার, কর্তাব্যক্তিদের স্বাগত জানাতে যান, সেই ওয়াসিম খান জাগো নিউজকে নিশ্চিত করেছেন এ তথ্য।

বলার অপেক্ষা রাখে না, স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ছাড়া বাংলাদেশের হেড কোচ, ব্যাটিং কোচ আর পেস বোলিং কোচ তিনজনই দক্ষিণ আফ্রিকান। এর মধ্যে হেড কোচ ডোমিঙ্গো আর পেস বোলিং কোচ ল্যাঙ্গাভেল্ট আজ ঢাকায় চলে এলেন। কাল (বুধবার) থেকে তারা কাজে যোগ দেবেন। তবে আগেই ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া এবং কাজ করা নেইল ম্যাকেঞ্জির আসতে কদিন দেরি হবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খান শাফিন আজ (মঙ্গলবার) সকালে জানান, নেইল ম্যাকেঞ্জি আজ আসছেন না। তার আসতে কদিন দেরি হবে।

যদিও ডোমিঙ্গো আর ল্যাঙ্গাভেল্ট আসার আগেই গতকাল ১৯ আগস্ট (সোমবার) থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। আজ ক্যাম্পের দ্বিতীয় দিন। তবে আগামী বৃহস্পতি ও শুক্রবার নাগাদ সেই ট্রেনিং শেষ হবে।

তারপর আগামী সপ্তাহের শুরু থেকে নতুন কোচিং স্টাফের অধীনে শুরু হবে ক্রিকেট প্র্যাকটিস ও স্কিল ট্রেনিং। যদিও ব্যক্তিগত পর্যায়ে মুশফিক, রিয়াদ, লিটন, মোসাদ্দেক ও মিরাজ-তাইজুলরা শেরেবাংলার সেন্টার উইকেটে ব্যাটিং, বোলিংটাও ঝালিয়ে নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকায় পা রাখলেন টাইগারদের হেড কোচ ডোমিঙ্গো

আপডেট সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯