ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

বাইশ গজে ১১ বছর, আবেগাপ্লুত কোহলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে

বর্তমান বিশ্ব ক্রিকেটে ব্যাটিংয়ের শেষ কথাই যেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। ধারাবাহিক ব্যাটিং ও একের পর এক ম্যাচজয়ী পারফরম্যান্সে নিজেকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানদের কাতারে নিয়ে যাচ্ছেন ভারতের বর্তমান অধিনায়ক।

এরই মধ্যে কোহলির ঝুলিতে রয়েছে ৬৮টি সেঞ্চুরি। পুরো আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তার চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে কেবল দুজনের। ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকার অবসরে যাওয়ার আগে করেছেন সেঞ্চুরির সেঞ্চুরি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং করেছেন ৭১টি সেঞ্চুরি।

শুধু সেঞ্চুরি সংখ্যায় নয়, নিজের ব্যাটিংশৈলী দিয়ে অজস্র সব রেকর্ড গড়েছেন কোহলি। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে তার ধারে কাছেও নেই কোনো ব্যাটসম্যান। শুধু ওয়ানডেই নয়, তিন ফরম্যাটের ক্রিকেটেই প্রায় পঞ্চাশ গড় নিয়ে খেলে যাচ্ছেন বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

নিজেকে সবার চেয়ে ওপরে নিয়ে যেতে কোহলির সময় লেগেছে মাত্র ১১ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পথচলা আজসহ ১১ বছর একদিনের। ২০০৮ সালের ১৮ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ক্রিকেটে কোহলি নামক অধ্যায়ের।

ইনিংসের সূচনা করতে নেমে সে ম্যাচে কোহলি আউট হন ২২ বলে ১২ রান করে, ভারতও ম্যাচটি হেরে যায় ৮ উইকেটের বড় ব্যবধানে। কথায় আছে, সকালের সূর্য সবসময় সারাদিনের আভাস দেয় না- এ কথাটি পরবর্তী ১১ বছরে হারে হারে প্রমাণ করেছেন ভারতের ব্যাটিং জিনিয়াস।

১১ বছর আগের আগস্টের ১৮ তারিখে ১২ রান করে আউট হওয়া কোহলি এখন পর্যন্ত সব মিলিয়ে খেলেছেন ৩৮৬টি আন্তর্জাতিক ম্যাচ। তার মধ্যে ৪২৬ ইনিংসে ব্যাট করে ৫৬.৬৩ গড়ে ২০৫০২ রান করেছেন তিনি। চলতি শতকে ২০ হাজারের অধিক আন্তর্জাতিক রান করা একমাত্র ক্রিকেটারই কোহলি।

এ রান করার পথে ৬৮টি সেঞ্চুরির সঙ্গে ৯৫টি হাফসেঞ্চুরি রয়েছে কোহলির ঝুলিতে। তার খেলা ৩৮৬ ম্যাচের মধ্যে ২২৭টিতেই জিতেছে ভারত। সেসব জেতা ম্যাচের মধ্যে ৫৩টিতেই আবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দিল্লির এ ব্যাটসম্যান। এছাড়া সব মিলিয়ে ভারতের জয়ের ম্যাচে ৪৬টি সেঞ্চুরি ও ৫৯টি হাফসেঞ্চুরি রয়েছে কোহলির।

তর্কাতীতভাবে তাকেই বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান তথা ক্রিকেটার বলেন ক্রিকেটবোদ্ধারা। এ দাবির পক্ষে কথা বলে কোহলির নিজের পারফরম্যান্সই। তবে ক্রিকেটের বাইশ গজে ১১ বছর কাটিয়ে, অজস্র রেকর্ড নিজের নামের পাশে লিখিয়েও কোনো উচ্চবাচ্য করতে রাজি নন নিন্দুকদের কাছে ‘অহংকারী’ এ ক্রিকেটার।

বরং নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১ বছর পূর্তিতে বেশ আবেগাপ্লুতই দেখা গেল কোহলিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রিকেট মাঠে ১১ বছর কাটিয়ে দেয়া উপলক্ষে এক আবেগময় বার্তাই দিয়েছেন কোহলি।

নিজের অভিষেক ম্যাচে হতাশাপূর্ণ অভিব্যক্তি সংবলিত এক ছবি আপলোড করে কোহলি লিখেন, ‘২০০৮ সালের এই দিনে একজন কিশোর হিসেবে শুরু। তারপর থেকে আজ পর্যন্ত ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তা আমি কখনও কল্পনাও করিনি। আমি আশা করবো সবাই নিজেদের স্বপ্ন তাড়া করার শক্তি পাবেন এবং সঠিক পথে থাকবেন। সর্বদা কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাইশ গজে ১১ বছর, আবেগাপ্লুত কোহলি

আপডেট সময় : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯