ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মোহনা টেলিভিশনের সাংবাদিক মুশফিকুর রহমান নিখোঁজ! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯ ৩১৪ বার পড়া হয়েছে

মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার সন্ধায় মিরপুরের নিজ বাসা থেকে গুলশানে মামার সঙ্গে দেখা করার উদ্দেশে বেরিয়ে আর বাসায় ফেরেননি তিনি।

এ ঘটনায় শনিবার রাতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মামা এজাবুল হক।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গুলশানে মামার সঙ্গে দেখা করে মিরপুরে ফেরার কথা ছিল তার। তবে তিনি ফেরেননি, বরং রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক শহীদুল আলম ইমরান বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুশফিকুর রহমান গুলশান ১ নম্বরে তার মামার সঙ্গে দেখা করতে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতভর ঢাকায় হাসপাতালসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

তিনি জানান, গত ২১ জুলাই একটি অজ্ঞাত নম্বর থেকে মুশফিকুর রহমানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল। ২২ জুলাই জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্লবী থানায় জিডি করেছিলেন মুশফিক।

গুলশান থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, পুলিশ মুশফিককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোহনা টেলিভিশনের সাংবাদিক মুশফিকুর রহমান নিখোঁজ! 

আপডেট সময় : ০২:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯