ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

গাড়ির গ্লাস ভেঙে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে (শিমরাইল) একটি প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ৮টায় শিমরাইলের সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল- ক) মেহেদী ইমরান সিদ্দিকী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মনির হোসেন সাড়ে ৩২ লাখ টাকাসহ তার শ্যালক ইমরানকে নিয়ে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকার একটি মার্কেটে দোকান কিনতে আসেন। কিন্তু ওই দোকান কিনতে না পেরে সন্ধ্যায় কুমিল্লা ফিরছিলেন।

তাদের বহন করা প্রাইভেটকারটি সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে এলে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা সাড়ে ৩২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের পাশে একটি মার্কেটে দোকান কেনার জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসেন তারা। কিন্তু কুমিল্লায় ফেরার পথে ছিনতাইকারীরা টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাড়ির গ্লাস ভেঙে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই!

আপডেট সময় : ১১:৪৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯