ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

২০৫ বল খেলে মাত্র ১টি বাউন্ডারি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ৩৩৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ স্টিভেন স্মিথ নেই, নেই ডেভিড ওয়ার্নারও। বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ অস্ট্রেলিয়ার দুই সেরা ক্রিকেটার। সুতরাং, অস্ট্রেলিয়াকে কে সামনে টেনে নেবে? বর্তমান দলটিতে যারা রয়েছেন, এদের মধ্যে কার ওপরই বা ভরসা করা যায়? এমন অনেক জ্বল্পনা-কল্পনা এখন অস্ট্রেলিয়া জুড়ে।

স্মিথ-ওয়ার্নারের অনুপস্থিতিতে ব্যাটিংয়ে যার ওপর সবচেয়ে বেশি ভরসা করা হচ্ছিল, তিনি হচ্ছেন উসমান খাজা। তিন নম্বরে ব্যাটিং করে থাকেন। কিন্তু ভারতের বিপক্ষে চলতি সিরিজে এখনও পর্যন্ত উসমান খাজার ব্যাট বলতে গেলে পুরোপুরি নিষ্প্রভ। সবচেয়ে বড় কথা, লম্বা সময় ধরে উইকেটে কাটালেও তার ব্যাটে রানের দেখা মিলছে না।

হাঁটুর ইনজুরি থেকে ফিরে আসার পর কিছুটা সংগ্রাম তাকে করতে হবে এটাই স্বাভাবিক। তাই বলে উইকেটে টিকে থাকবেন, অথচ রান করতে পারবেন না- তা নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে সিরিজে তিন ইনিংসে মোট ২০৫টি বল মোকাবেলা করেছেন উসমান খাজা। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই ২০৫ বলের মাত্র একটিকেই তিনি বাউন্ডারির বাইরে পাঠাতে পেরেছেন।

অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে উসমান খাজা উইকেটে টিকে ছিলেন ১২৫ বল। রান করেছেন ২৮টি। এর মধ্যে বাউন্ডারি মেরেছেন কেবল একটি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বল মোকাবেলা করেছেন ৪২টি। রান করেছেন মাত্র ৮টি। কোনো বাউন্ডারি নেই।

চলতি পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮ বল মোকাবেলা করেন উসমান খাজা। রান করেছেন কেবল ৫টি। এখানেও কোনো বাউন্ডারি নেই। ভারতীয় বোলারদের বলে নিজেদের মাঠেই যেন বাউন্ডারি মারতে ভুলে গেলেন খাজা। তার এই স্লো ব্যাটিংয়ের মূল্যও দিতে হচ্ছে অস্ট্রেলিয়া দলকে।

অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসেই উইকেট হারিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বলে। চলতি পার্থ টেস্টে তিনি আউট হয়েছেন উমেষ যাদবের বলে। বোঝাই যাচ্ছে, দারুণ চাপে রয়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডারের এই ব্যাটসম্যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২০৫ বল খেলে মাত্র ১টি বাউন্ডারি!

আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮