ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঈশ্বরদীতে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ২৭৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ মামুন ইসলাম (২৫) নামে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়।

মামুন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের আমছেরদারী গ্রামের সামসুল ইসলামের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা ও নাটোরের লালপুরসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন বাসাবাড়ি, হাসপাতালের সামনে, বাজার, দোকান ও খোলা জায়গায় পার্কিং করা মোটরসাইকেল চুরি করে আসছিল একটি সংঘবদ্ধ দল।

গোপন সংবাদের ভিত্তিতে সলিমপুর ইউনিয়নের জয়নগর পূর্বপাড়া পুলিশ অভিযান চালিয়ে মামুন নামে একজনকে আটক করলেও পালিয়ে তার দুই সহযোগী। পরে মামুনের স্বীকারোক্তি অনুযায়ী নিজ ঘরের মেঝে খুঁড়ে বিভিন্ন মালামাল জব্দ করে পুলিশ।

জব্দকৃত মালামালের মধ্যে তিনটি মোটরসাইকেল ছাড়াও রয়েছে মোটরসাইকেলের চাবি, জাল সনদপত্র, চেসিস ও ইঞ্জিন নাম্বার পরিবর্তনের বিভিন্ন অক্ষরের লোহার ডাইস, বিআরটিএ কর্তৃপক্ষের নামের সিল, বিআরটিএ অফিসের সিল, ইঞ্জিন নাম্বার তৈরি করার যন্ত্র।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, নতুন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঈশ্বরদীতে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১

আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮