ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ধোনির নেতৃত্বে খেলতে চান সাইফুদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; 

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় ওপরের দিকেই থাকবেন ভারতের মহেন্দ্র সিং ধোনির নাম। দেশের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ। নিজের ঝুলিতে পুরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও। অনেক তরুণ ক্রিকেটারের কাছেই আদর্শ ধোনি।

ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক আদর্শ বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনেরও। ধোনির নেতৃত্বে খেলতেও চান বাংলাদেশি এই অলরাউন্ডার। বিশ্বকাপ ফাইনালের আগের দিন কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনির প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন সাইফুদ্দিন।

তিনি বলেন, ‘ধোনি কেন অধিনায়ক হিসেবে এত সফল, তা জানার চেষ্টা করতাম ছোটবেলা থেকেই। বুঝতাম, উইকেটের পিছনে দাঁড়িয়ে আঙুল ও হাতের মাধ্যমে বোলারকে কিছু একটা নির্দেশ দেন। ভারতের বিরুদ্ধে ব্যাট করার সময় প্রত্যেক বলের আগে এক বার করে ধোনির দিকে তাকাতাম। লক্ষ্য করতাম হাত দিয়ে ঠিক কি ইশারা দিচ্ছেন তিনি!’

ছোটবেলা থেকেই ধোনির অধিনায়কত্ব দেখে কিছু ধরতে পারলেন কি না সাইফুদ্দিন, এমন প্রশ্নের জবাবে আনন্দবাজারকে তিনি বলেন, ‘অবশ্যই। হার্দিক বল করার সময় ধোনিকে দেখছিলাম বারবার বুকে হাত দিচ্ছে। তার পরের বলটিই বাউন্সার করছে হার্দিক। তখনই বুঝলাম, এটা বাউন্সারের নির্দেশ। কখনও দেখছিলাম বুমরাকে পায়ের দিকে আঙুল দেখাচ্ছে। পরের বলেই ইয়র্কার ধেয়ে আসছে। এ ভাবেই একাধিক ইঙ্গিত দিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করে ধোনি।’

ধোনি খেলেন ভারতের জাতীয় দলে, অন্যদিকে সাইফুদ্দিন খেলেন বাংলাদেশের হয়ে। আইপিএল ছাড়া অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও ধোনিকে দেখা যায় না। বাংলাদেশের এই তরুণের যদি ধোনির নেতৃত্বে খেলতে হয়, তাহলে সুযোগ পেতে হবে আইপিএলে। আর তা যদি সত্যিই হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবেন সাইফুদ্দিনই। আর যদি ধোনির দল চেন্নাইয়ে সম্ভব না হয়, তাহলে আইপিএলে তিনি খেলতে চান প্রিয় শহর কলকাতার হয়ে।

সাইফুদ্দিন আরও বলেন, ‘সব চেয়ে খুশি হব ধোনির নেতৃত্বে খেলার সুযোগ পেলে। তা না হলে আমার প্রিয় শহর কলকাতার হয়ে খেলতে চাই। সাকিব ভাইয়ের মতোই ওপার বাংলার ভালবাসাও কুড়িয়ে নিতে চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধোনির নেতৃত্বে খেলতে চান সাইফুদ্দিন

আপডেট সময় : ১১:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯