ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ২৮৪ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রানা (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে শহরের চকদেবপাড়া সরকারি কবরস্থানের পাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রানার বন্ধু অভিযুক্ত নওশাদ আলী (২৩) পলাতক রয়েছে।

রানা চকদেবপাড়া মহল্লার মানিক হোসেনের ছেলে। তিনি আস্তান মোল্লা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। নওশাদ আলী শহরের খাঁস-নওগাঁ মহল্লার শহিদুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে চকদেবপাড়া সরকারি কবরস্থানের ভেতরের মাঠে ব্যাডমিন্টন খেলা নিয়ে দুজনের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে নওশাদ আলী শুক্রবার বেলা ১১টার দিকে কবরস্থানের দক্ষিণ কোণে রানাকে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে রানার বাম হাতে রগ কেটে যায় এবং ডান পায়ের উরুতেও জখম হয়।

এ অবস্থা দেখে এক ভ্যানচালক ছুটে আসলে রানাকে ফেলে নওশাদ পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন রানাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সরকারি হাসপাতালে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে নওশাদ পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন

আপডেট সময় : ১০:১৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮