ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

মোদির দলে যুক্ত হচ্ছেন ধোনিও!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯ ২৩০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; 
দেশের হয়ে সম্ভাব্য প্রায় সব শিরোপা জিতেছেন। ২৮ বছর পর বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন দেশকে। ভারতের হয়ে ধোনির সফলতার যেন শেষ নেই। শুধু অধিনায়ক হিসেবে নয়, খেলোয়াড় হিসেবেও ভারতের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনি।

বয়সটা ৩৮ পেরিয়েছে এরই মধ্যে। আর যে খুব বেশি দিন ক্রিকেট খেলবেন না, তা আন্দাজ করাই যায়। কিন্তু ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কী করবেন?

জোর গুঞ্জন, ক্রিকেট খেলা শেষে ধোনি যুক্ত হবেন রাজনীতির সঙ্গে। আর তিনি যদি সত্যিই রাজনীতিতে আসেন, তাহলে যুক্ত হবেন বর্তমানে ভারতের ক্ষমতাসীন দল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)।

এই ব্যাপারে বিজেপি নেতা সঞ্জয় পাশওয়ান বলেন, ‘এমএস ধোনি হয়তো রাজনীতিতে নিজের নতুন ইনিংস শুরু করতে পারে। এবং সেটা অবশ্যই নরেন্দ্র মোদির দলের একজন হিসেবে। এটা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। তবে এই সিদ্ধান্তটা তার অবসরের পরই নেওয়া হবে।’

ধোনিকে নিজের বন্ধু বলেও দাবি করেছেন এই বিজেপি নেতা। তিনি বলেন, ‘ধোনি আমার বন্ধু। সে বিশ্বের অন্যতম তারকা খেলোয়াড়। আমরা তাকে দলে ভেড়ানোর জন্য আলোচনা করছি।’

এর আগে মোদির বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন যুবরাজ সিং, গৌতম গম্ভীরের মতো তারকা ক্রিকেট খেলোয়াড়। ধোনির নামটি এই জায়গায় সবচেয়ে আলোচিত হিসেবেই যুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোদির দলে যুক্ত হচ্ছেন ধোনিও!

আপডেট সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯