ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

বরগুনায় রিফাত হত্যাঃ মিন্নিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ৩৪১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি; বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সঙ্গে কথা বলতে পারে পুলিশ। বিশেষ করে নতুন দুটি সিসিটিভির ফুটেজের সূত্র ধরে তার বক্তব্য জানতে চাওয়া হবে। ওই ফুটেজের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কোনো কোনো গণমাধ্যমে মিন্নির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এমন গুঞ্জনও রয়েছে- ঘটনার আগের দিন ও ঘটনার দিন মিন্নির সঙ্গে কথা বলেছে ঘাতক নয়ন বন্ড। নয়ন বন্ডের মোটরসাইকেলে ঘুরেছেন তিনি।

তবে মিন্নি এ অভিযোগ অস্বীকার করে গতকাল সকালের সংবাদকে জানান, ঘটনার দিন বা আগের দিন নয়ন বন্ডের সঙ্গে তার কোনো কথা হয়নি। শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ তাকে টার্গেট করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব কারণে মানসিকভাবে তিনি কিছুটা বিপর্যস্ত। ঘটনার আগের দিন মিন্নি রিফাত শরীফের এক আত্মীয়ের বাসায় পরিবারের সব সদস্যকে নিয়ে দাওয়াতে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়- মিন্নি শরিফ নামে একটি ফেসবুক আইডি থেকে নয়ন বন্ডকে ‘স্যরি জান’ বলে মেসেজ পাঠানো হয়েছে। যদিও মিন্নি বলছেন, ফেসবুকে তার কোনো আইডি নেই। তার নামে অনেক ভুয়া আইডি খোলা হয়েছে।

ভাইরাল হওয়া সিসিটিভির যে ফুটেজ নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক উঠেছে, তাতে দেখা যায়, ঘটনার দিন কলেজের গেট থেকে বের হয়ে আসছিলেন মিন্নি। তার সঙ্গে ছিলেন রিফাত শরীফ। এদিক-সেদিক তাকিয়ে আবার রিফাতকে কলেজে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মিন্নি। ওই দুর্বৃত্তরা কলেজ গেট থেকে রিফাতকে ধরে সামনের দিকে নিয়ে যায়। তখন মিন্নিকে হাঁটতে দেখা যায়। এর কয়েক সেকেন্ড পর নয়ন বন্ড ও অন্যরা রিফাতকে কিল-ঘুষি-লাথি মারতে শুরু করে। তখন মিন্নি তার স্বামীকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালান। রিফাতকে কুপিয়ে মারাত্মক জখম করার পর ব্যাগ ও জুতা তুলে রিফাতকে খুঁজতে সামনে এগিয়ে যান।

যারা এ ভিডিওর কিছু দৃশ্য নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের ভাষ্য, দুর্বৃত্তরা রিফাতকে ধরে নেওয়ার সময় কেন মিন্নি স্বাভাবিকভাবে হাঁটছিলেন। কেন দুর্বৃত্তরা তাকে টার্গেট করেনি? কেন স্বামীকে প্রথমে ধরতে না গিয়ে জুতা তোলার চেষ্টা করেছিলেন মিন্নি? এ ব্যাপারে মিন্নির ভাষ্য, ঘটনার কয়েক দিন আগে তার পা কেটে যায়। তাই জুতা ছাড়া তার হাঁটতে কষ্ট হচ্ছিল। এ কারণে ঘটনার পরপরই আগে জুতা খুঁজছিলেন। পরে মিন্নি তার স্বামীকে নিয়ে হাসপাতালে যান। ঘটনার পরপরই কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

সূত্র জানায়, রিফাত শরীফ হত্যার ঘটনায় এরই মধ্যে নয়ন বন্ডের প্রধান সহযোগী রিফাত ফরাজীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের কাছ থেকে চাঞ্চল্যকর এ ঘটনার নেপথ্য কাহিনী জানার চেষ্টা চলছে। তদন্তে কোনো কঠিন সত্য সামনে এলেও তা থেকে পিছপা হবে না সংশ্নিষ্টরা। তবে নিরপরাধ কেউ যাতে অন্যায়ভাবে ফেঁসে না যায়, সে ব্যাপারে তীক্ষষ্ট নজর রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরগুনায় রিফাত হত্যাঃ মিন্নিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

আপডেট সময় : ০১:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯