ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর যৌন নির্যাতনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ ২৬০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি শরীয়তপুর; 
৩৮ দিন ধরে শ্বশুরের যৌন নির্যাতনের শিকার হয়েছেন এক পুত্রবধূ। শরীয়তপুরের সখিপুর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে সোমবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে রোববার রাতে ধর্ষণের শিকার পুত্রবধূ বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেন। গ্রেফতার গিয়াস উদ্দিন ঢালী (৫৫) সখিপুর থানার চরপাইয়াতলী বেলায়েত হোসেন সরদারকান্দি গ্রামের মৃত সোনামিয়া ঢালীর ছেলে।

ধর্ষণের শিকার পুত্রবধূ বলেন, ২০১৭ সালে গিয়াস উদ্দিন ঢালীর ছেলের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের পর কাজের উদ্দেশ্যে আমার স্বামী ঢাকা চলে যান। কাজের জন্য ঢাকায় থাকেন তিনি। বাড়িতে একই ঘরে থাকি আমরা সবাই। গত ২৮ মে রাতে শ্বশুর, শাশুড়ি ও দেবর এক খাটে শুয়েছিল। খাটের পাশে মাটিতে বিছানা করে ঘুমিয়ে ছিলাম আমি।

তিনি বলেন, ওই দিন ঘুমানো অবস্থায় গভীর রাতে আমার মুখ চেপে ধরে শ্বশুর। সেই সঙ্গে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে ধর্ষণ করে। এরপর ২৮ মে রাত থেকে শুরু করে ৬ জুলাই পর্যন্ত প্রায় রাতে আমাকে ধর্ষণ করেছে। খুন হওয়ার ভয়ে ও চক্ষুলজ্জায় কাউকে বিষয়টি জানাতে পারিনি। অবশেষে উপায় না পেয়ে রোববার রাতে থানায় মামলা করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, পুত্রবধূর মামলার পর শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ধর্ষক গিয়াস উদ্দিন ঢালীকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর যৌন নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯