ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo মোহনা টিভির ১৪ হাজার টাকার কর্মচারী শত কোটি টাকার মালিক: বর্তমানে ‘স্বঘোষিত’ সিইও তসলিম আওয়ামী এজেন্ট  Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পল্টনে বামদের হরতালে পিকেটিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রোববার দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

রোববার সকালে পল্টন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে পিকেটিং করেছেন দলের নেতাকর্মীরা।

সকালে সরজমিনে রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, শাহবাগ এলাকায় বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চার রাস্তার মোড় আটকে পথসভা করছেন।

এর ফলে এই এলাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যেতেও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

শাহবাগ এলাকায় অনেককে হেঁটেই কর্মস্থলে রওনা হতে দেখা গেছে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মিছিল করেছেন বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সকাল ৬টা থেকেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় অবস্থান নেয়। এ সময় তাদেরকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে ও পিকেটিং করতে দেখা গেছে।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই হরতাল সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

আর পুরোপুরি সমর্থন দিয়েছে গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য, বাংলাদেশ ন্যাপ, গণতান্ত্রিক বাম ঐক্য এবং ক্ষেতমজুর সমিতি।

হরতাল সফল করতে জাতীয় প্রেস ক্লাব থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আহূত হরতাল কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পল্টনে বামদের হরতালে পিকেটিং

আপডেট সময় : ১০:২১:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯