ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আর এবারই এ আসনের ভোটাররা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন।

এ ব্যাপারে বগুড়া উপনির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ গণমাধ্যমকে জানান, বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ২০টি ও সদর উপজেলার ১১ ইউনিয়ন নিয়ে বগুড়া-৬ (সদর) আসন। ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। তারা আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪১ কেন্দ্রে ৯৬৫ বুথে ইভিএমে ভোট দেবেন।

বগুড়া পুলিশের বিশেষ শাখার সূত্র জানায়, ১৪১ কেন্দ্রের মধ্যে ১১১টি অধিক ঝুঁকিপূর্ণ। নির্বাচনে সহিংসতা এড়াতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

এদিকে জানা গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাত প্রার্থীর মধ্যে লড়াই হবে নৌকা, ধানের শীষ ও লাঙ্গলের প্রার্থীর মধ্যে। প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএমটি জামান নিকেতা (নৌকা), জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ), জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের জেলা আহ্বায়ক ড. মনসুর রহমান (ডাব), মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র প্রার্থী মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল (আপেল) ও সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ট্রাক)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

আপডেট সময় : ১০:১৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯