ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ
বলিউড ছেড়ে হলিউডে পা বাড়ালেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার হলিউডের ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সম্প্রতি যুক্তরাজ্যের এডিনবরা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন রাধিকা আপ্তে। সেখানেই উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল তাঁর নতুন হলিউড ছবি ‘লিবের্তে: আ কল টু স্পাই’–এর। ছবিতে বিশ্বযুদ্ধের ব্রিটিশ নারী গুপ্তচর নোরা বেকারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যুদ্ধে প্রথম নারী হিসেবে ওয়্যারলেস ব্যবহার করেছিলেন তিনি। প্যারাসুট বেঁধে ঝাঁপিয়ে পড়েছিলেন ফ্রান্সে। ছবির চিত্রনাট্য লিখেছেন সারাহ মেগান থমাস।

ছবির গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সত্য ঘটনা নিয়ে। সে সময় নাজি যোদ্ধাদের কাজে ব্যাঘাত ঘটাতে সংগঠন তৈরি হয় ‘এসওই’ নামে। সেই দলের প্রধান ছিলেন একজন নারী। তিনি আবার দুজন নারীকে দলে নেন। তাঁদের একজন মুসলমান নারী নূর ইনাইয়াত খান, যাঁর চরিত্রে দেখা যাবে রাধিকাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবিতে তাঁর ‘লুক’–এর ও ঐতিহাসিক ওই চরিত্রটি নিয়ে কোলাজ একটি ছবি দেন। এরপর ছবির কলাকুশলীদের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লিখেছেন, ‘রিইউনিয়ন’।

এ ছাড়া রাধিকা আপ্তেকে দেখা যাবে আরেক নামকরা অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকীর সঙ্গে। ছবির নাম রাত আকেলি হ্যায়। ক্রাইম থ্রিলার ঘরানার হবে ছবিটি। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচর

আপডেট সময় : ১২:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯