ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মাদক শেল্টারে আলোচিত এসি জুঁইয়ের বদলির পরই মাদক সম্রাট নূর মোহাম্মদ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ২৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ে মাদক বিক্রির অভিযোগে জাতীয় শ্রমিক লীগের খিলগাঁও থানা সাধারণ সম্পাদক নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে খিলগাঁও থানার ছাহেরুনবাগ এলাকা থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যে খিলগাঁওয়েরই নবীনবাগ এলাকা থেকে আরো ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় নূর মোহাম্মদের গাড়িচালক মো. মাসুদ মিয়াকেও।

অভিযানকালে নূর মোহাম্মদের নিশান পেট্রোল জিপটি (নম্বর ঢাকা মেট্রো ঘ-০২-২১৪৮) জব্দ করা হয়। অভিযানে অংশ নেয়া খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, এ নিশান পেট্রোল জিপের মাধ্যমেই নূর মোহাম্মদ তার মাদকের চালানগুলো খুচরা ব্যবসায়িদের কাছে পৌঁছে দিতেন।

তবে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেছেন, ২০ সহস্রাধিক পিচ ইয়াবাসহ নূর মোহাম্মদকে আটক করে থানা থেকে ছেড়ে দেয়ার প্রক্রিয়া চলছিল। পরে আইজিপির কাছে অভিযোগ দেয়ায় মতিঝিলের ডিসি’র কঠোর ভূমিকায় নূর মোহাম্মদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করতে পুলিশ বাধ্য হয়েছে। ৬ ঘণ্টা দেন দরবারের পর ২০ হাজার পিচ ইয়াবা মাত্র তিনশ’ পিচ হিসেবে জব্দ দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে।

জানা গেছে, শ্রমিক লীগ নেতা নূর মোহাম্মদ ছিলেন গরিব পরিবারের সন্তান। তার বাবা ছিলেন রিকশাচালক, এখন রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ আইসক্রিম গলিতে খুলেছেন রিকশা গ্যারেজের ব্যবসা। এলাকার সন্ত্রাসীদের সঙ্গে মিশে এক সময় হেরোইন-ইয়াবার নেশায় আসক্ত হয়ে পড়া নূর মোহাম্মদ এখন খিলগাঁওয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী। খিলগাঁওয়ের ছিনতাই, ফুটপাত চাঁদাবাজি সিন্ডিকেটেরও মূল হোতা তিনি। চাঁদাবাজি ও মাদকের কারবার রীতিমতো

আলাদিনের চেরাগ এনে দিয়েছে তার হাতে। খিলগাঁও জোনের সদ্য বিদায়ী এসি নাদিয়া জুঁই’র সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বতা রাতারাতি নূর মোহাম্মদ কোটি কোটি টাকা ও একাধিক বাড়ি-গাড়ি অঢেল সম্পদের মালিক বনে যান। নিজের অপরাধীর তকমা কাটাতে তিনি বাগিয়ে নিয়েছেন রাজনৈতিক পদও। এখন তিনি ঢাকা দক্ষিণের খিলগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

খিলগাঁওয়ের আইসক্রিম গলি এলাকাই ‘সৃষ্টি’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্র গড়ে তুলেছিলেন নূর মোহাম্মদ। মূলত এই প্রতিষ্ঠানের আড়ালেই খিলগাঁওয়ে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। মাদক ব্যবসা, জুয়া ও নারী ঘটিত অনৈতিক ব্যবসার অভিযোগে অবশ্য গত বছর ‘সৃষ্টি’ নামে তার ঐ মাদক নিরাময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ জানায়, মাদকের এই মামলা ছাড়াও রাজধানীর বিভিন্ন থানায় নূর মোহম্মদের বিরুদ্ধে ছিনতাই-মাদকের আটটি মামলা রয়েছে। এছাড়া খিলগাঁও ভূঁইয়াপাড়ার মিয়া হত্যাকা- মামলার আসামিও তিনি। গত বছর খিলগাঁও থানা এলাকায় মাদক বিরোধী মিছিলকারীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো, মারধর করাসহ অন্তত ৩০ জনের বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলায় জেল হাজতে পাঠানোর মূল ভূমিকায় ছিলেন নূর মোহাম্মদ।

সুত্রঃ- তদন্ত চিত্র

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদক শেল্টারে আলোচিত এসি জুঁইয়ের বদলির পরই মাদক সম্রাট নূর মোহাম্মদ আটক

আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯