ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

শিশুকে ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করাল বৃদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

মাগুরায় শালিখায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আব্দুল মান্নান মোল্যা (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল মান্নান শালিখার হাজরাহাটি গ্রামের আরজন মোল্যার ছেলে।

শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরীকুল ইসলাম জানান, আব্দুল মান্নান পাঁচ-ছয় মাস আগে প্রতিবেশী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার ভয় দেখায় সে। ভয়ে বিষয়টি চেপে যায় মেয়েটি। সম্প্রতি ওই স্কুলছাত্রীর অস্বাভাবিক শরীরিক গঠন দেখে তার পরিবার পেটে টিউমার হয়েছে ভেবে চিকিৎসকের কাছে নিয়ে যায়।

গত ৭ মে আলট্রাসনোগ্রাফি করার পর চিকিৎসক জানান, সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ সময় মেয়েটি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে আব্দুল মান্নান বাড়ি ছেড়ে পালিয়ে যায়। গত ১০ মে মেয়েটির মা আত্মীয় বাড়ি বেড়াতে গেলে এ সুযোগে অব্দুল মান্নান তার লোকদের দিয়ে মেয়েটিকে ডাক্তার দেখানোর কথা বলে মাগুরার একটি ক্লিনিকে নিয়ে সন্তানটি নষ্ট করে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ২০ মে শালিখা থানায় ধর্ষণ, গর্ভের বাচ্চা নষ্ট করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আব্দুল মান্নান মোল্যার নামে মামলা করেন।

শালিখা থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে মাগুরা সদরের একটি গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে ধর্ষক আব্দুল মান্নান পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানান ওসি তরীকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিশুকে ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করাল বৃদ্ধ

আপডেট সময় : ০৯:৫৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯