ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আশরাফুলের রেকর্ড ভাঙলেন মোসাদ্দেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

দুর্দান্ত এক ইনিংস খেলে জিতিয়েছেন দলকে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মোসাদ্দেক হোসেন হয়েছেন ম্যাচসেরাও। তাতে বাংলাদেশ যেমন ইতিহাস লিখেছে, তেমনই এই ব্যাটার গড়েছেন দারুণ এক কীর্তি। মোহাম্মদ আশরাফুলের ১৪ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিয়েছেন ছোটখাটো গড়নের মোসাদ্দেক।

শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজের বাইরে কোনো আসরে এটিই বাংলাদেশের প্রথম শিরোপা।

২৪ ওভারে ২১০ রান তাড়া করতে নেমে সৌম্য সরকার জয়ের দারুণ ভিত গড়ে দেন। খেলেন ৪১ বলে ৬৬ রানের ইনিংস। তবে শেষের কাজটা করেছেন মোসাদ্দেক। ২০ বলে ফিফটি পূরণ করেছেন। ২৪ বলে ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তার দাপুটে ইনিংসটিতে ছিল ৫টি ছক্কা ও ২টি চার।

এদিনের আগ পর্যন্ত ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা মোহাম্মদ আশরাফুলের ২১ বলের ফিফটি ছিল বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম। নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে সেদিন ৯৪ রানের ইনিংস খেলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এখন থেকে এই রেকর্ডে তার নামটি অবশ্য দ্বিতীয় স্থানেই থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আশরাফুলের রেকর্ড ভাঙলেন মোসাদ্দেক

আপডেট সময় : ১০:৩৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯