ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শূন রানে দলের সবাই আউট !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ২৫৪ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক;
ভারতের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দেখাল অবিশ্বাস্য এক দৃশ্য। একটি দলের ১০ ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে। তারা সবাই আউটও হয়েছেন একই ঢঙে, বোল্ড! এমন মজার কিছু দেখা গেল অনূর্ধ্ব-১৯ আন্তজেলা ক্রিকেটে।

ভারতের নারী ক্রিকেটে পিছিয়ে থাকা অনেক অঞ্চলই এখন যোগ দিচ্ছে। ফলে নারী ক্রিকেটের আঞ্চলিক পর্যায়ে এর আগেও বেশ মজার কিছু দৃশ্য দেখা গেছে। দুই অঙ্ক ছোঁয়ার আগে দলের অলআউট হয়ে যাওয়া বা অবিশ্বাস্য ব্যবধানের জয় গত মৌসুমেও দেখা গেছে। তবে কাসারাগদ ও ভায়ানাদের মধ্যে যা হলো, সেটা ব্যাখ্যা দেওয়া কঠিন।

বুধবার ১৫ মে মালাপ্পুরুম জেলার পেরিন্থালামান্না স্টেডিয়ামে খেলতে নেমেছিল দুই দল। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন কাসারাগদ অধিনায়ক এস আকশাথা। তখন তো ভুলেও ভাবেননি এমন কিছু হতে যাচ্ছে। দুই ওপেনার কে ভিকশিথা ও এস চৈত্র প্রথম দুই ওভারে কোনো রান নিতে না পারলেও অন্তত টিকে ছিলেন। তৃতীয় ওভারেই সব বাঁধ ভেঙে পড়ল। প্রতিপক্ষ অধিনায়ক নিথিয়া লর্ধ বল হাতে নিলেন। ওই ওভারেই ফেলে দিলেন তিন উইকেট।

এরপর আর পেরে ওঠেনি কাসারাগদ। একে একে ১০ ব্যাটারই শূন্য হাতে ফিরেছেন। সবার স্টাম্পই উড়িয়েছেন ভায়ানাদ বোলাররা। ক্রিকেটে বেশ অবিশ্বাস্য এক ঘটনা এটি। এমন কিছুর পরও কাসারাগদের স্কোরকার্ডে ৪ রান ছিল, সবই ভায়ানাদ বোলারদের উপহার। সে রান তাড়া করতে মাত্র এক ওভারই লেগেছে দলটির ওপেনারদের। ১০ উইকেটে ম্যাচ জিতেছে ভায়ানাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শূন রানে দলের সবাই আউট !

আপডেট সময় : ০৮:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯