ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ওপেনিংয়ে সৌম্যই তামিমের পছন্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ৩০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

নিজে বাঁহাতি ব্যাটসম্যান। বাঁহাতি সৌম্য সরকারও। সেক্ষেত্রে ওপেনিংয়ে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন না থাকলেও ওপেনিংয়ে সতীর্থ হিসেবে সৌম্যকেই চান বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল।

ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তামিম। এ ব্যাপারে তারকা এই ব্যাটার বলেন, “আধুনিক ক্রিকেটে এটা অত গুরুত্বপূর্ণ হলে তো ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গার এমন সফল জুটি হতো না, ওরা দুজনেই বাঁহাতি।”

তামিমের কাছে ডানহাতি-বাঁহাতি কোনো ব্যাপার না। তার মতে, সফল উদ্বোধনী জুটি গড়াই মূল লক্ষ্য। সেক্ষেত্রে সৌম্য অনেকটাই সফল বলে মনে করেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

সৌম্য থাকলে নিজের উপর চাপ কমে বলে জানালেন তামিম। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের কথা উল্লেখ করে তিনি বলেন, “সব সময়ই বলি, ও যে ধরনের ব্যাটিং করে, তা আমার ওপর থেকে চাপ অনেকটা সরিয়ে নেয়। সত্যি বলতে আমার ইনিংসটায় আমার নিজের চেয়ে ওর সাহায্য ছিল বেশি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওপেনিংয়ে সৌম্যই তামিমের পছন্দ

আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯