ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বাবা হচ্ছেন সালমান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২৭৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;
বলিউডের সুপারস্টার সালমান খানের বর্তমান বয়স ৫৩ বছর। পাঁচ দশক পরেও তিনি মোস্ট এলিজেবল ব্যাচেলর। তাই তার বিয়ে নিয়ে গত দুই যুগ ধরে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। এখনো বিয়ে নিয়ে নানা ধরণের কথা শুনতে হয়। মাঝে মধ্যে হেসে হেসেও তার উত্তর দেন আবার কখনো কখনো চটেও যান তিনি।

তবে বিয়ে নিয়ে মোটেই চিন্তিত নন সালমান খান। বিয়েতে নাকি তার আগ্রহ নেই মোটেও। বিয়ে নিয়ে তিনি বললেন, ‘বিয়ে করে সমস্যায় ভুগতে চাই না।’ তবুও মাঝে মধ্যেই বিয়ের গুঞ্জন ওঠে তার। এবার আর বিয়ের খবর নয়, শোনা যাচ্ছে শিগগিরই বাবা হবেন সালমান খান। সেটা সিনেমার পর্দায় না, বাস্তবেই নাকি বাবা হবেন সালমান।

বিয়ে না করেই বাবা হচ্ছেন বলিউডের ভাইজান। এবার তিনি আমির খান, করণ জোহর, তুষার কাপুর ও শাহরুখ খানের মতো সারোগেসির মাধ্যমে বাচ্চা নেওয়ার চিন্তা করছেন। সাল্লুর এমন সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমকে তিনি আগেই জানিয়েছিলেন, যদি কখনো বিয়ে করি তবে; তা করবো শুধু সন্তান নেওয়ার কারণে।’ নিকট আত্মীয়দের কাছে জানা যায়, এখনও বিয়ের জন্য ‘প্রস্তুত নন’ সালমান; তাই সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার কথা ভাবছেন তিনি। সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ায় বলিউডে সালমানই প্রথম নন। এরআগে এভাবে সন্তান নিয়ে আমির খান, শাহরুখ খান, করন জোহরের মতো তারকারাও।

এদিকে, আগামী ৫ জুন এই অভিনেতার বড় বাজেটের চলচ্চিত্র ‘ভারত’ মুক্তি পাচ্ছে, যাতে তার নায়িকা হিসেবে আছেন পুরনো প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এ ছবিতে ক্যাটরিনার অভিনয় করাকে কেন্দ্র করে তাদের প্রেম জোড়া লাগার গুঞ্জনও উঠেছে বলিউডে। এছাড়া চলতি বছরের শেষের দিকে ‘দাবাং ৩’ নিয়ে ভক্তদের সামনে হাজির হবেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাবা হচ্ছেন সালমান খান

আপডেট সময় : ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯