দেশজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ, বৃষ্টির অপেক্ষা আরও দুদিন
- আপডেট সময় : ০৪:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯ ৩৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
ঢাকাসহ দেশের তিন বিভাগের ওপর দিয়ে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দিন তাপপ্রবাহ অব্যাহত থাকার পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরবর্তী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।



















