ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম

রাতে ব্যালটে সিল, প্রিজাইডিং কর্মকর্তা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ৩২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের পাশাপাশি আজ (রোববার) আরও চারটি উপজেলায়ও ভোট হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের স্থগিত নির্বাচনে ভোট হয়। এর একটি কেন্দ্রে রাতে ব্যালটে সিল মেরে রাখায় প্রিজাইডিং কর্মকর্তাসহ অন্যান্য ভোটগ্রহণ কর্মকর্তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘কুমিল্লার বরুড়া উপজেলায়, ময়মনসিংহের ত্রিশাল, নীলফামারীর জলঢাকা এবং লালমনিরহাটের আদিত্যমারী– এই চারটি উপজেলায় ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। শুধুমাত্র ত্রিশালের একটি কেন্দ্রে রাতে ৫০০ ব্যালটে সিলমারা অবস্থায় পাওয়া গেছে। এটা শনাক্ত হওয়ার পরে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ অন্যান্য যারা ভোটগ্রহণ কর্মকর্তা ছিল, সবাইকে আটক করা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে সবার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছে।’

হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তাকে বলে দিয়েছি, প্রিজাইডিং কর্মকর্তাসহ অন্যান্য যারা ছিল, সবার বিরুদ্ধে যাতে মামলা দেয়া হয়। আর অন্যান্য উপজেলাতে এবং ত্রিশালের অন্যান্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাতে ব্যালটে সিল, প্রিজাইডিং কর্মকর্তা আটক

আপডেট সময় : ০৮:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯