ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র পুলিশ অফিসার পদে রানি মুখার্জির চাকুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০১৯ ২৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
বঙ্গকন্যা রানি মুখার্জি অভিনীত হিন্দি চলচ্চিত্র ‘মর্দানি টু’র প্রথম ঝলক অবশেষে প্রকাশিত হলো। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রানি মুখার্জির ফার্স্ট লুক শেয়ার দিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে পুলিশের ইউনিফর্ম পরা রানি মুখার্জিকে। মনে হচ্ছে, বদলোকদের মূর্তিমান আতঙ্ক তিনি। তেমন ভঙ্গিই ফুটে উঠেছে মুখে। ক্যাপশনে লেখা হয়েছে, “নতুন ছবি ‘মর্দানি টু’-তে পুলিশের পোশাকে রানি মুখার্জি।”

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘মর্দানি’ সিনেমার সিক্যুয়াল ‘মর্দানি টু’। প্রথম কিস্তিতে রানির পারফরম্যান্স ব্যাপক প্রশংসা পেয়েছিল।

‘মর্দানি’ ছবিতে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখার্জি। ‘মর্দানি টু’-তেও পুলিশের ভূমিকায় থাকবেন এ অভিনেত্রী, যিনি ২১ বছর বয়সী এক নিষ্ঠুর তরুণের বিরুদ্ধে যুদ্ধ করবেন।

‘মর্দানি টু’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে গোপী পুত্রমের, প্রথম কিস্তির লেখক ছিলেন তিনি। চলতি বছরের শেষের দিকে এ ছবি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

রানি মুখার্জিকে সর্বশেষ ‘হিচকি’ সিনেমায় দেখা গেছে। দর্শক ও চিত্রসমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে এ ছবি। বিশ্বব্যাপী এ সিনেমা আয় করেছে ২০০ কোটি রুপির বেশি। সূত্র : ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিনিয়র পুলিশ অফিসার পদে রানি মুখার্জির চাকুরী

আপডেট সময় : ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০১৯