ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ অন্য ছোট দলের মতো নয়: মুশফিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;
ইংল্যান্ড বিশ্বকাপে আগের মতো গ্রুপিংয়ের সেই ঝামেলা নেই। বিশ্বকাপের গত আসরগুলোতে সমীকরণ সাজাতে ছোট দলগুলোর বিপক্ষে জয়ের মূল লক্ষ্য থাকত। আর বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাই ছিল টার্গেট।

রোববার মিরপুরে অনুশীলনে শেষে বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম এসব কথা বলেন।

ইংল্যান্ড বিশ্বকাপে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। তাই এখন আর গ্রুপিংয়ের সেই ঝামেলা থাকছে না।

মুশফিক বলেন, ‘আগে কখনো আমরা শক্ত গ্রুপে পড়লে ভাবতাম এই গ্রুপে না পড়ে ওই গ্রুপে পড়লে ভালো হত। ২০০৭ সালে ভারতকে হারিয়েই আমরা পরের রাউন্ডে কোয়ালিফাই করেছিলাম। আবার কখনো সহজ গ্রুপে পড়েও ভালো করা যায়নি।’

ইংল্যান্ড বিশ্বকাপে প্রতিটি দলই গ্রুপ পর্বে নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনালে।

এ নিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এটা কঠিন ফরম্যাট, কিন্তু প্রত্যেকটা দলই একই সুযোগ পাবে। যে ভালো খেলবে, সেই জিতবে। বাংলাদেশ অন্য ছোট দলের মতো নয় যে, সহজ গ্রুপে পড়লে ভালো ছিল এমন ভাবতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশ অন্য ছোট দলের মতো নয়: মুশফিক

আপডেট সময় : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯