ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

‘মোদি চা-ওয়ালা হলে আমরাও দুধ-ওয়ালা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ ৩৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ;
লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে নতুন স্লোগান দিলেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সভাপতি ও মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। নমোর (নরেন্দ্র মোদি) ‘চা-ওয়ালা’ তকমার বিপরীতে নিজেদের ‘দুধ-ওয়ালা’ বলে চিহ্নিত করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশের আজমগড় কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার পরে বাইতোলি বাইপাসে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে অখিলেশ বলেন, ‘যদি প্রধানমন্ত্রী চা-ওয়ালা হন, তাহলে আমরা হচ্ছি দুধ-ওয়ালা। ভালো দুধ না হলে সেরা মানের চা তৈরি করা যায় না।’

বিজেপিকে আক্রমণ করে এদিন ওই নেতা প্রশ্ন রেখে বলেন, ‘সপা (সমাজবাদী পার্টি), বসপা (বহুজন সমাজ পার্টি) ও রাষ্ট্রীয় লোকদলের জোট সম্পর্কে বিজেপি বলছে মহাভেজাল। তাহলে ৩৮ দলের জোটকে কী নামে ডাকা হবে?’

উল্লেখ্য, নির্বাচনের আগে গত ৬ মার্চ জোট ঘোষণা করে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও রাষ্ট্রীয় লোকদল। উত্তর প্রদেশের ৩৮টি আসনে প্রার্থী দিয়েছে বসপা, ৩৭টি আসনে সপা এবং ৩টি আসনে আরএলডি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘মোদি চা-ওয়ালা হলে আমরাও দুধ-ওয়ালা’

আপডেট সময় : ১১:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯