ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক 

রাগ দেখিয়ে প্রশংসা পাচ্ছেন শহিদ কাপুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক; বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর প্রেমিক পুরুষ হিসেবেই বেশি খ্যতিমান। এবার ভিন্ন রূপে হাজির হলেন এই নায়ক। শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘কবীর সিং’ এর টিজার প্রকাশ হয়েছে সোমবার। এতে শহিদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

তেলেগু ভাষার ‘অর্জুন রেড্ডি’ সিনেমার রিমেক কবীর সিং ছবিতে শহিদ কাপুর মেডিক্যাল শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন। এখানে দেখা যাবে রাগি স্বভাবের একজন মানুষ তিনি। মদ ছাড়া তার দিন কাটে না। কোথাও অ্যাকশন আবার কোথাও নেশায় বুঁদ হয়ে আছেন কবীর। তার প্রেমিকা কিয়ারা আদভানিকে একঝলক দেখা যায় টিজারে।

১ মিনিট দৈর্ঘ্যের টিজারটি প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন শহিদ কাপুর। ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় দেবরকোন্ডা। ‘কবীর সিং’ সিনেমায় এই চরিত্রটি রূপায়নের জন্য শহিদ কাপুরই উপযুক্ত বলে মনে করেছেন শহিদ ভক্তরা।

টি সিরিজের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—সোহম মজুমদার, নিকিতা দত্ত, অমিত শর্মা, কুনাল ঠাকুর প্রমুখ। খুব শিগগির সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হবে। আগামী ২১ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাগ দেখিয়ে প্রশংসা পাচ্ছেন শহিদ কাপুর

আপডেট সময় : ০৩:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯