ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চরিত্র কি চাইলেই বদলানো যায়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯ ৩৬৮ বার পড়া হয়েছে

তসলিমা নাসরিন : আমি কিন্তু মোটেও চালাক চতুর, অথবা বুদ্ধিমতী নই। নিতান্তই বোকা, কিছুটা মূর্খও, আর অনেকটাই উদাসীন। আমার বোকামোর জন্য জীবনে ঠকেছি বিস্তর। এখনো ঠকি। এই যে আমি আজ নিঃস্ব, এই যে আমার পায়ের তলায় মাটি নেই, যা অর্জন করেছিলাম , সব যে এক এক করে হারিয়েছি আমি, এই যে আমি আজ কেউ নই, সব কিছুর পেছনে দায়ী কিন্তু আমিই।

যা ছিলো আমার, আমি তার কিছুই ধরে রাখতে পারিনি। বোকামোর জন্যই পারিনি। হাতের মুঠোয় হীরে ছিলো, ফেলে দিয়েছি। না, হীরেকে কাঁচ ভেবে ভুল করে ফেলে দিইনি, হীরেকে হীরে ভেবেই ফেলে দিয়েছি।

আজ সব কিছু হারিয়ে, যশ-খ্যাতি-প্রতিপত্তি, অনুরাগী, শুভাকাংখী, বন্ধু-বান্ধবী আমি একা। এ কারণে আমি কাঁদতে বসে যাইনি কিন্তু। বাকিটা পথ একাই চলবো যেমন চলছি। জগৎ-সংসার নিয়ে এমনই উদাসীন থাকবো, যেমন আছি।

চরিত্র কি চাইলেই বদলানো যায়! এই চরিত্রে মানুষকে বিশ্বাস করা আর প্রচ- পরিমাণে বেহিসেব আছে। দুঃখ করি না, অতি সামান্য ঘিলু নিয়ে আমি যে এখনো খেয়ে-পরে বেঁচে আছি, এটাই তো অনেক। ফেসবুক থেকে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চরিত্র কি চাইলেই বদলানো যায়!

আপডেট সময় : ০৪:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯