ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

জমে উঠেছে শামীম-অমৃতার রসায়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯ ২৯০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক; অভিনেতা রাশেদ মামুন অপু নির্মাণ করেছেন ‘জায়গা দিও’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্ম। লুৎফর হাসানের কথায় ও আমজাদ হোসেনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী শাওন গানওয়ালা।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মনোরম লোকেশন গানটির শুটিংকরা হয়। মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন জামশেদ শামীম ও অমৃতা খান। বৃহস্পতিবার ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে মিউজিক্যাল ফিল্মটি।

নির্মাতা রাশেদ মামুন অপু ভালোবাসার এক গল্প তুলে ধরেছেন। এক অন্যরকম প্রেমের পরিণতিও দেখিয়েছেন তিনি। দেখা যাচ্ছে গানের গল্পে বেশ জমেছে শামীম-অমৃতার রসায়ন। কিন্তু শেষটা বেশ মর্মান্তিক।

দর্শক এর মধ্যে বেশ কিছু সিনেমায় দেখেছেন নায়িকা অমৃতাকে। শামীমও নিয়মিত কাজ করে চলেছেন। ‘দহন’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন তিনি।

শামীম বলেন, ‘ভালো একটি কাজ করেছি। দহনের পর এই মিউজিক ভিডিওটি আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। গতকাল এটি প্রকাশ হয়েছে। এরমধ্যে যারা দেখেছেন অনেকেই প্রশংসা করেছেন। আমি আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে।’

মিউজিক্যাল ফিল্মটি সম্পর্কে রাশেদ মামুন অপু বলেন, ‘নির্মাণ করেছি যত্ন করে। শামীম ও অমৃতা অনেক কষ্ট করে তাদের সর্বোচ্চটা দিয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জমে উঠেছে শামীম-অমৃতার রসায়ন

আপডেট সময় : ০২:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯