ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘বিশ্বকাপে বাংলাদেশসহ এশিয়ার দলগুলো বাড়তি সুবিধা পাবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ৩৬৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশসহ এশিয়ার দলগুলো বাড়তি সুবিধা পাবে। বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসন এ মন্তব্য করেন।

তিনি বলেন, শুষ্ক আবহাওয়ায় উইকেটের চরিত্র দ্রুত বদলে যায়। ক্রিকেট মাঠের ২২ গজে ঘাস রাখা হলেও তা সতেজ থাকে না। ফলে মন্থর হয়ে পড়ে উইকেট। আর তা অনেকটা উপমহাদেশের উইকেটের মতো আচরণ করে। আর সেই কারণেই বিশ্বকাপে বাড়তি সুবিধা পেতে পারে এশীয় দলগুলো।

পিটারসেন আরও বলেন, আর যদি বিশ্বকাপের সময় আবহাওয়া তেমন গরম না হয়, তাহলে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকবে ইংল্যান্ডের সামনে।

তিনি বলেন, ‘গত গ্রীষ্মেও আমাদের দেশে প্রচণ্ড গরম পড়েছিল। এবারও যদি তেমনটি হয়, তাহলে বিশ্বকাপে বাড়তি সুবিধা পাবে এশিয়ার দলগুলো।

প্রসঙ্গত, ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ২৭৭ ম্যাচ খেলে ৩২টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ৭৯৭ রান সংগ্রহ করেন পিটারসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘বিশ্বকাপে বাংলাদেশসহ এশিয়ার দলগুলো বাড়তি সুবিধা পাবে’

আপডেট সময় : ১০:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯