ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারীদের ক্যান্সার চিকিৎসায় সাশ্রয়ী সেবার আহ্বান জুবাইদা রহমানের Logo আগুন সন্ত্রাসের বিরুদ্ধে চব্বিশের মতো প্রস্তুত হোন: প্রধানমন্ত্রী Logo কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ Logo অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo অন্যের প্রযুক্তি নয়, নিজেদের উদ্ভাবনে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo উসকানিতে পা দেবেন না, নিজ কর্মস্থল হেফাজতে রাখুন: প্রধানমন্ত্রী Logo দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো হয়েছে : প্রধানমন্ত্রী Logo মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার: প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় দুই লাখ টাকায় সীমিত রাখার উদ্যোগ

কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এ শিক্ষার মান যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের ওপরও গুরুত্ব দেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ

আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬