ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারীদের ক্যান্সার চিকিৎসায় সাশ্রয়ী সেবার আহ্বান জুবাইদা রহমানের Logo আগুন সন্ত্রাসের বিরুদ্ধে চব্বিশের মতো প্রস্তুত হোন: প্রধানমন্ত্রী Logo কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ Logo অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo অন্যের প্রযুক্তি নয়, নিজেদের উদ্ভাবনে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo উসকানিতে পা দেবেন না, নিজ কর্মস্থল হেফাজতে রাখুন: প্রধানমন্ত্রী Logo দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো হয়েছে : প্রধানমন্ত্রী Logo মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার: প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় দুই লাখ টাকায় সীমিত রাখার উদ্যোগ

উসকানিতে পা দেবেন না, নিজ কর্মস্থল হেফাজতে রাখুন: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল ও গার্মেন্ট কারখানা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যে কর্মস্থল আপনাদের আহার জোগায়, সেই কর্মস্থল রক্ষা করুন। কারখানা ভাঙচুর বা আগুন দিয়ে ধ্বংস করলে আপনাদের বেতন আসবে কোথা থেকে?’

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের উদ্দেশে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, গণতন্ত্র ও সমৃদ্ধি একে অপরের পরিপূরক। গণতন্ত্র সমৃদ্ধির পথ প্রশস্ত করে এবং সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।

তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সাম্প্রতিক সময়ে দেশের গার্মেন্ট শিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা সেই ষড়যন্ত্রেরই অংশ বলে জনগণ বিশ্বাস করে। বিরোধীদলীয় নেতাও তার বক্তব্যে বিষয়টি সংসদে তুলে ধরেছেন।’

অতীতে পতিত ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে একটি বিশেষ দেশের ওপর নির্ভরশীল করে তুলেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন দেশের গার্মেন্ট শিল্প ধ্বংসেরও পাঁয়তারা করছে। এর মাধ্যমে দেশের এই গুরুত্বপূর্ণ শিল্পের সুবিধা অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা ভেবে দেখার সময় এসেছে।’

তিনি বলেন, গত ৫০ বছরে এ দেশের শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গার্মেন্ট শিল্প একটি সমৃদ্ধ শিল্পে পরিণত হয়েছে। এ শিল্পে কর্মরত শ্রমিক ভাই-বোনদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল।

সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই মজুরি কমিশন সর্বনিম্ন মজুরি ঘোষণা করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সকল পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই আমরা আশা করছি, ইনশাআল্লাহ, মজুরি কমিশন সর্বনিম্ন মজুরি ঘোষণা করবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী আমাদের শ্রমিক ভাই-বোনেরা বেতন পাবেন।’

তিনি বলেন, ‘এরপরও বিদেশে অবস্থানরত পলাতক সন্ত্রাসী চক্রের উসকানিতে যেসব শ্রমিক নিজেদের কর্মস্থল ভাঙচুর করছেন কিংবা আগুন দিচ্ছেন, তারা আসলে নিজেদেরই ক্ষতি করছেন।’

শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় শ্রমিক ভাই-বোনেরা, আপনারা তিলে তিলে এই শিল্প গড়ে তুলেছেন। তাই কোনো ধরনের উসকানিতে দয়া করে পা দেবেন না। নিজেদের হেফাজত করুন। একই সঙ্গে যে কর্মস্থল আপনাদের আহার জোগায়, সেই কর্মস্থলকেও হেফাজত করুন।’

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে, পতিত চক্র দেশের মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছে।

অথচ তাদের উসকানিতে কারখানা ধ্বংস হলে ক্ষতিগ্রস্ত হবেন দেশের শ্রমিকরাই।

জনগণের নির্বাচিত সংসদ ও সরকার বর্তমানে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের বিভিন্ন সমস্যার সমাধান এবং একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের সংসদে পাঠিয়েছেন।

তিনি বলেন, ‘জনগণ তাদের সমস্যা সমাধানের প্রত্যাশা নিয়ে এই সংসদ ও সরকারের দিকে তাকিয়ে রয়েছে। একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা আমাদের জনপ্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছেন। সে কারণে সরকার প্রত্যেকটি এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে ধীরে ধীরে সেগুলোর সমাধানে পদক্ষেপ গ্রহণ করছে।’

এর আগে বিকেল সোয়া ৪ টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছিল। সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন আজ প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উসকানিতে পা দেবেন না, নিজ কর্মস্থল হেফাজতে রাখুন: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬