শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- আপডেট সময় : ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলছে এবং সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
পঞ্জিকা মতে, রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। তিথি শেষ হবে আগামী সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা ৫৮ মিনিটে।
সাধারণত মধ্যরাতে মন্ত্রোচ্চারণ ও বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কালীপূজা সম্পন্ন হয়।
লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে বিভিন্ন অঞ্চলের শ্মশানে মহাধুমধামের মধ্য দিয়ে শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে আজ শ্যামাপূজা হবে।


















