ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাঙ্গামাটিতে বিজিবি সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপিত Logo জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Logo মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ Logo গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, ৩ জনের কারাদণ্ড Logo আলিম পাশ করার পরদিন গাড়ী চাপায় শিক্ষার্থীর মৃত্যু: পরিবারে আনন্দের বদলে শোকের মাতম Logo ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া Logo ভারতের বিরুদ্ধে অভিষেক, ১১ বছরের কেরিয়ারেই বিশ্বরেকর্ড রাবাডার Logo ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো শরিফুল রাজকে Logo দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় মো. আসাদুল (৫০) ও জুয়েল হোসেন (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ রোববার দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে স্বর্ণের বার সহ তাদেরকে আটক করা হয় বলে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটককৃত মো. আসাদুল মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে। অন্যদিকে আটককৃত জুয়েল হোসেন একই এলাকার মাদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল জেলার মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী নাজিরাকোনা এলাকায় সীমান্ত পিলার ১১০-এর প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল নামক স্থানে অবস্থান নেয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক শেষে ব্যাগ তল্লাশি কালে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলোর মোট ওজন তিনকেজি ৯৪১ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য সাতকোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬