ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাঙ্গামাটিতে বিজিবি সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপিত Logo জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Logo মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ Logo গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, ৩ জনের কারাদণ্ড Logo আলিম পাশ করার পরদিন গাড়ী চাপায় শিক্ষার্থীর মৃত্যু: পরিবারে আনন্দের বদলে শোকের মাতম Logo ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া Logo ভারতের বিরুদ্ধে অভিষেক, ১১ বছরের কেরিয়ারেই বিশ্বরেকর্ড রাবাডার Logo ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো শরিফুল রাজকে Logo দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, ৩ জনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় অনুমোদনহীনভাবে গ্যাস মজুত ও বিক্রির অভিযোগে দুটি এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠানের মালিক ও দুই কর্মচারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাইবান্ধার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে এম এস ফিলিং স্টেশন (এলপিজি) প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামানকে ১৩ হাজার লিটার গ্যাস অবৈধভাবে মজুতের দায়ে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, গাইবান্ধা এলপিজি ফিলিং স্টেশন (ওমেরা অটো গ্যাস) নামের অপর একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়। পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বাসসকে বলেন, অবৈধভাবে মজুতরোধে এবং জনসচেতনতামূলক এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, ৩ জনের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬