ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২১ বছর পর বিদেশের মাটিতে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া Logo ২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে Logo ৪ দিনের রিমান্ডে হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা Logo আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে Logo ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও Logo ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অপকর্মে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে’ Logo বার্সেলোনাকে হারিয়ে পিএসজির দাপুটে জয় Logo ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি Logo দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Logo তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলানের অন্যতম কালজয়ী সিনেমা ‘দ্য প্রেস্টিজ’। ২০০৬ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। তবে সে সময় এটি সাধারণ পর্দায় প্রদর্শিত হয়েছিল।

তবে বিশ বছর পূর্তি উপলক্ষে পর্দায় ফিরছে ‘দ্য প্রেস্টিজ’। সঙ্গে আরো বড় চমক, সিনেমাটি এবার দেখা যাবে ৭০ মিলিমিটার আইম্যাক্স পর্দায়। ২০২৭ সালের ২৯ জানুয়ারি সিনেমাটি পুনরায় মুক্তি দেবে ডিজনি।

এ সুখবর জানিয়ে এক বিবৃতিতে ক্রিস্টোফার নোলান বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত যে, ‘দ্য প্রেস্টিজ’ আবারও বড় পর্দায় ফিরে আসছে। বিশেষ করে ৭০ মিলিমিটার ও আইম্যাক্সে প্রথমবারের মতো সিনেমাটি দেখতে পাবে দর্শক, এটা রোমাঞ্চকর ব্যাপার হতে যাচ্ছে।”

‘দ্য প্রেস্টিজ’-এর গল্প আবর্তিত হয়েছে দুই মঞ্চজাদুকরের (ক্রিশ্চিয়ান বেল ও হিউ জ্যাকম্যান) দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে। এতে আরও অভিনয় করেছেন মাইকেল কেইন, স্কারলেট জোহানসন, রেবেকা হল, অ্যান্ডি সার্কিস ও ডেভিড বোয়ি।

৪০ মিলিয়ন ডলারে নির্মিত ‘দ্য প্রেস্টিজ’ সে সময় বক্স অফিসে আয় করেছিল ১০৯ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি দুটি বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে

আপডেট সময় : ০৮:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬