ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে রাজধানীমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই তরুণ হলেন চিয়উছা চাকমা (২৩) এবং কালো চাকমা (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে মাদকের বড় চালান আসার গোপন গোয়েন্দা তথ্য পান তারা। সেই তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি সংশ্লিষ্ট এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

পরে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে ‌‘শান্তি পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৯৮)-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা ওই দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) অনুযায়ী যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অধিদপ্তরের ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পক্ষ থেকে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২

আপডেট সময় : ১১:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬