বাস্তব কথা – কবি আলেয়া মান্নান
- আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

বাস্তব কথা
আলেয়া মান্নান
মিঠা লাগে সুদে ঘুষে,
সত্য বললে ওঠে ফুঁসে।
অন্যের হক মেরে খেয়ে, শরীর খুব পোক্ত,
দানের হাত গুটিয়ে, অন্যায়ের সাথে যুক্ত।
বিবেকের দরজা করে বদ্ধ,
গরীবের পাওনাটা করে জব্দ।
উচিত শুনলে লাগে তিক্ত,
নিজেকে ভাবো সিক্ত।
গরীবকে ধমক দিয়ে, রাখে দমিয়ে,
ন্যায্য অধিকার নাহি দেয় ভয়ভীতি দেখিয়ে।
এ কেমন শিক্ষা রে ভাই?
দেশে বুঝি সৎ মানুষ নাই!
কেমনে পেলো ওরা এদেশে ঠাঁই?
অপরের কান্না দেখে, ভেজে না চিত্ত,
ভুল শুধরে গড়ে তুলো, মানবতার বিত্ত।
অন্যের প্রতি জুলুম করে, চলবে কতদিন?
হিসেব তোমার দিতে হবে ধরা পড়বে যেদিন!
কবি পরিচিতি: কবি আলেয়া মান্নান নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ইমাম হোসাইন এবং মাতা মোসা. জুবাইদা খাতুন। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করছেন। পেশায় একজন চাকরিজীবী ও দায়িত্বশীল গৃহিণী। জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে এ পর্যন্ত তাঁর শতাধিক কবিতা প্রকাশিত হয়েছে। ভ্রমণপিপাসু ও জীবনসংগ্রামী এই কবি সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাস করেন।























