জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০৭:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিতে ১৪৯ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শিকদারকে পুনরায় সভাপতি এবং মো. আশরাফুল আমিন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে.এস. হোসেন টমাস। সহ-সভাপতি পদে রয়েছেন হায়দার আলী বাবলা, জসীম উদ্দিন খান খোকন, কাওসার মজুমদার, হাসান মুকুল, হাজী আক্তার হোসেন, শেখ মহসিন, তানিয়া ইসলাম, নিয়ামুল বাশার মনকা, কাজী আলমগীর হোসেন, সাখাওয়াত হোসেন তুহিন, আব্দুল আলীম, শরীফুল ইসলাম রাকিব, মীর আদনান তুহিন, মাসুদ পারভেজ মানিক ও আলমগীর কবির বাবুসহ অনেকে।
সাধারণ সম্পাদকের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে একাধিক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দ্বীন মোহাম্মদ দুলু দায়িত্ব পেয়েছেন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কাজী আনোয়ার হোসেন, তারেক কবির, কাউসার আহমেদ মিয়া, মীর নূর উস শামস্, হাজী মোহাম্মদ সজল, হামিদুল হক চৌধুরী, নাসিমুল গনি খান, মিন্টু আলম, কামরুল ইসলাম চৌধুরী, উমর ফারুক, কামরুল হাসান, জিয়া উদ্দিন জিয়া ও অ্যাডভোকেট মজিবুর রহমান প্রধানীয়াসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশেষ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর, প্রচার, কোষাধ্যক্ষ, আন্তর্জাতিক বিষয়ক, সাহিত্য, প্রকাশনা, সংগীত, সমাজকল্যাণ, সেমিনার, মহিলা, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্য, আইন ও মানবাধিকারসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রতিটি বিভাগে আলাদা করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ফরিদপুর, খুলনা ও ময়মনসিংহসহ বিভিন্ন বিভাগে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নামও ঘোষণা করা হয়েছে।
সংগঠনের নেতারা জানান, নতুন এই কমিটির মাধ্যমে শিশু-কিশোরদের সাংস্কৃতিক, সামাজিক ও নৈতিক বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
নবগঠিত কমিটি দ্রুতই পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ঘোষণা করবে বলে জানা গেছে।




















