ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাওনা টাকা চাইতে গিয়ে হামলা, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগে দুইজন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৪২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

বরিশালের মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামের খান বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার ঘটনায় দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিলমারী এলাকার বাসিন্দা সুমন খান প্রায় দুই লাখ টাকা পাওনা আদায়ের জন্য ঘটনাস্থলে গেলে, ওই এলাকার মৃত হাকিম ভূইয়ার ছেলে মিজান ভূইয়া এবং তার ছোট ভাই হেদায়েত ভূইয়া কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ, এর মধ্যে উল্লেখযোগ্য ইউসুফ মাস্টার ও তার চাচাতো ভাই হাফেজ হাবিবুর রহমান। তবে হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ চালায় বলে অভিযোগ রয়েছে। এতে দুজন আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, অভিযুক্ত মিজান ভূইয়া দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও দেশে ফিরে বর্তমানে কোনো স্থায়ী পেশায় জড়িত নন। এলাকাবাসীর অভিযোগ, তিনি ও তার ভাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এ নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠানে কর্মরত স্থানীয় বাসিন্দা আবু হাসান বলেন, অভিযুক্তদের কার্যক্রম নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে।

ঘটনার পর সরেজমিনে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাওনা টাকা চাইতে গিয়ে হামলা, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগে দুইজন আহত

আপডেট সময় : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬