ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৫৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল
আশ্রাফুল হক, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, আসিফুর রহমান ও সামসুল ইসলাম। কোলাজ সিটিজেন জার্নাল
বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঠিকঠাক মতো চলছিল। হঠাৎ করেই কনফারেন্স ইউনিট সর্ম্পূণ অচল হয়ে পড়লো। আসনে বসা স্পিকার বিকল্প একটি মাইক হাতে নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে জানালেন মাইক কাজ করছে না। ঘটনার পর পরই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

কমবেশি ৪ কোটি ৭৮ লাখ টাকা খরচ করে কেনা নতুন এ সাউন্ড সিস্টেম কেন এমন হলো? এর দায় কার? এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সচেতন মহলে। জাতীয় সংসদ অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সাউন্ড সিস্টেম কমপক্ষে ১০ থেকে ১২ দিন নিবিড় পর্যবেক্ষণের পর তা উর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন সাপেক্ষে কাজে লাগানো হয়। তবে কেনো এই বিপত্তি। এরপরই সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে খোদ গণপূর্ত অধিদপ্তরেই সমালোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে প্রায় পৌনে পাঁচ কোটি টাকার সাউন্ড সিস্টেম সরবরাহ করা আমানত এন্টারপ্রাইজের মালিক দুলাল সম্পর্কেও খোজ খবর নেওয়া হচ্ছে।

জানা যায়, সংসদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশ্রাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী (ই/এম-৭) আনোয়ার হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী আসিফুর রহমান এবং উপসহকারী প্রকৌশলী সামসুল ইসলাম। এ পাঁচজন প্রকৌশলী সাউন্ড সিস্টেম কেনা এবং সংসদ ভবন রক্ষণাবেক্ষণ এবং বৈদ্যুতিক ব্যবস্থা বিষয়ক সব কাজের দায়িত্বে আছেন। এর আগেও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশ্রাফুল হক নির্বাহী প্রকৌশলী হিসেবে ২০১৮ সালে সংসদ ভবনের দায়িত্বে ছিলেন। তখনও অধিবেশন চলাকালীন সংসদ ভবন ৪৫ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো।

সবকিছু চলার মাঝে হঠাৎ বিভ্রাট:

সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সাময়িকভাবে মাইক বিভ্রাটের সৃষ্টি হলে অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়। পরে বিরতির পর আবারও অধিবেশন শুরু হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার পর অধিবেশন শুরু হয়। সভার শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। এ সময় স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল নির্বাচিত হন।

এরপর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

মুলতবি শেষে দুপুর পৌনে একটার দিকে আবার অধিবেশন শুরু হয় এবং সভা পরিচালনার দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে অধিবেশন শুরু করতে গেলে সংসদের মূল সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। মাইকে কথা বলার চেষ্টা করলেও শব্দ ঠিকভাবে শোনা যাচ্ছিল না। পরে তিনি হ্যান্ডমাইক ব্যবহার করে বক্তব্য দেন।

স্পিকার বলেন, সংসদ সদস্যরা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে কথা ঠিকমতো শোনা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন এবং কিছু সময় ধৈর্য ধরার আহ্বান জানান।

এ সময় সার্জেন্ট অ্যাট আর্মসের এক সদস্য স্পিকারের সঙ্গে কথা বলেন এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকেও চেয়ার ছেড়ে স্পিকারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

পরে স্পিকার বলেন, ১৭ বছর পর একটি কার্যকর সংসদ পাওয়া গেছে এবং গণতান্ত্রিক আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে ধৈর্যের প্রয়োজন। এ সময় জোহরের আজান শুরু হলে তিনি অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন।

বিরতির পর বেলা দেড়টার দিকে পুনরায় অধিবেশন শুরু হয়। তখন স্পিকার জানান, যান্ত্রিক গোলযোগের কারণে সাময়িকভাবে অধিবেশন মুলতবি করতে হয়েছিল। এরপর তিনি তার বক্তব্য শুরু থেকে আবার দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল

আপডেট সময় : ০৯:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬