ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জন্মদিনে ব্যতিক্রমি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯ ২৭৮ বার পড়া হয়েছে

গত ২৮ মার্চ ছিল ঢাকাই ছবির নাম্বার ওয়ান তারকা শাকিব খানের শুভ জন্মদিন। বিগত সব জন্মদিনের মতো এবারও ভক্তদের ভালোবাসা আর উপহারে ভেসেছেন তিনি।

তবে প্রিয় নায়কের জন্য একটু ব্যতিক্রমি উপহার নিয়ে এলেন সিলেট থেকে আসা শাকিবভক্তরা। এমন উপহার পেয়ে রীতিমতো চমকে গেছেন শাকিব খান।

গণমাধ্যমকে প্রিন্স মিফতাহ নামের এক শাকিব ভক্ত বলেন, এমন উপহার পেয়ে শকিব ভাই যেমন চমকে গেছেন তেমনই খুশি হয়েছেন।

তো কী ছিল সেই বিস্ময়কর উপহার প্রশ্নে মিফতাহ জানান, সেটা ছিল এক বস্তা গ্রিন টি। এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত শাকিব খান। উপহার পেয়েই প্যাকেট খুলে তাৎক্ষণিক চা বানিয়ে আনতে সহকারীকে নির্দেশ দেন শাকিব।

তিনি বললেন, ‘গ্রিন টি আমার ভীষণ পছন্দের। আর এটা আমার নিয়মিত পানীয়ের তালিকায় থাকে। চায়ের দেশ সিলেট থেকে আসা এই উপহার পেয়ে আমি আপ্লুত। সত্যিই খুব ভালো লেগেছে আমার। ওদেরকে প্রাণ খোলা ধন্যবাদ।’

এ বিষয়ে আরও বেশি উচ্ছ্বাস দেখা গেছে ভক্তদের মাঝে। প্রিন্স মিফতাহ বলেন, ‘সিলেটের শাহজালালের দরগাহ থেকে স্পেশাল গ্রিন টি নিয়ে গেছি শাকিব ভাইয়ের জন্য। ভাইয়ার হাতে দিতেই তিনি বললেন, আমার জন্য সিলেট থেকে এনেছ! সঙ্গেসঙ্গেই এ প্যাকেট খুলে তিনি চা খেতে চান। বিষয়টি আমাদের হৃদয়ে খুব নাড়া দিয়েছে।’

তবে শাকিব খানের হাতে উপহার তুলে দেয়ার মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখা হয়নি বলে মন খারাপ করেছেন এই শাকিব ভক্ত।

তবে শাকিব খানের ফ্যান পেজে কৃতজ্ঞতা প্রকাশ দেখে হয়তো এই মন খারাপের বিষয়টি দমে যাবে।

নিজের ফ্যান পেজে শাকিব খান লেখেন, ‘ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় আমি সব সময় সিক্ত হয়েছি। তাদের ভালোবাসার কাছে আমি নত। জন্মদিন উপলক্ষে প্রথম প্রহর থেকেই সোশ্যাল মিডিয়া ও মোবাইলে শত শত শুভেচ্ছা বার্তা এসেছে। তাই তাদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতার শেষ নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জন্মদিনে ব্যতিক্রমি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব

আপডেট সময় : ১২:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯