ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

‘এক বছরের মধ্যে রংপুরে গ্যাস আসার কাজ সম্পন্ন’

প্রতিনিধি, রংপুর
  • আপডেট সময় : ১২:৪৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৩১৭ বার পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় রংপুর উন্নয়নে এগিয়ে যাচ্ছে রংপুর অঞ্চলে আগামী এক বছরের মধ্যে গ্যাস আসার কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যেই আমাদের সঙ্গে ঢাকার অনেক বড় বড় ব্যবসায়ী ও শিল্প কলকারখানার মালিকরা যোগাযোগ করছেন। তারা এই অঞ্চলে কারখানা করার জন্য এলাকা পরিদর্শনে আসছেন এবং পরিকল্পনা করছেন। আর এই সবকিছুই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। সোমবার রংপুরের পীরগাছায় উপজেলা হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত মিথ্যাচার করেই চলেছে। তাদের এই মিথ্যাচারের জবাব দেশের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে দিতে হবে। আজ আমাদের দেশ উন্নয়নে চকচক করছে।যোগাযোগ ব্যবস্থা সহ সব ক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। তা নাহলে এই দেশ রাজাকার আলবদরে পরিণত হবে।

টিপু মুনশি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। পদ না পেলেও দল এবং দেশের জন্য স্বাধীনতার পক্ষে থেকে কাজ করতে হবে। এটা আমাদের দলের সবার দায়িত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের সব নেতাকর্মীদের সততার সঙ্গে দেশের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মজনু মিয়া। এসময় পীরগাছা উপজেলার ৯ ইউনিয়নের নেতাকর্মীরা ও ৮১টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক প্রার্থীরা উপস্থিত ছিলেন।

তিনি সকালে পীরগাছা থানা পুলিশের আয়োজনে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান।

গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পুলিশ মানুষের শক্র নয় বন্ধু। আর গ্রাম পুলিশ কাজ করে একবারে প্রাথমিক পর্যায়ে। গ্রাম পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশ মানুষের খুব কাছাকাছি থাকার সুযোগ পায়। একারণে তাদের আচার-আচরণ ও ব্যবহার হতে হবে অত্যন্ত অমায়িক। তাহলে মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে এবং মানুষ পুলিশকে বন্ধু মনে করবেন।
এএজেড

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘এক বছরের মধ্যে রংপুরে গ্যাস আসার কাজ সম্পন্ন’

আপডেট সময় : ১২:৪৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩